• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

সুন্দরগঞ্জে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী’লীগের সভাপতির মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

শহীদুল ইসলাম শহীদ।। / ৩০৪ পঠিত
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা)।। 

গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন উপজেলা আওয়ামী’লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

বুধবার দুপরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি গনেশ চন্দ্র শীল এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাইদুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, মতবিনিময় সভা আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উদয় নারায়ন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোকতাদুল ইসলাম, উপজেলা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর-ইসলাম, উপজেলা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, ব্যাটারী চালিত অটো শ্রমিক সভাপতি রিপন মিয়া, উপজেলা রিস্তা শ্রমিক সভাপতি নুরনবি মিয়া প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মিসেস আফরুজা বারী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয। মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। শেখ হাসিনার সরকারে থাকায় আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে সবার প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ