• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

গাইবান্ধার সাদুল্লাপুরে দুই বছরের সাজার ভয়ে ৭ বছর পলায়ন করে ও রক্ষা হলোনা /দৈনিক ক্রাইম বাংলা।। 

শহীদুল ইসলাম শহীদ।। / ২৩৩ পঠিত
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা।।

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাঙ্গামোড় গ্রামের আশরাফুল ইসলাম (৩৮) দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দু’বছরের সাজার ভয়ে পুলিশের কাছ থেকে ৭ বছর পালিয়েছিলেন। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। আশরাফুল ইসলাম উপজেলার ভাংগামোড় গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
পুলিশ জানায়, আসামি আশরাফুল ইসলামকে একটি সিআর মামলায় ২০১৫ সালে আদালত দুই বছরের সাজা দেয়। এছাড়াও তার স্ত্রীর করা পারিবারিক আদালতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আসামি আদালতে আত্মসমর্পণ না করে দুই বছরের সাজা থেকে বাঁচতে সাত বছর ধরে পালিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশরাফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ