• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম

মুগদা আরোওএক আনসার প্রত্যাহার

রিপোর্টার: / ৪৬২ পঠিত
আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক  রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আরও এক আনসার সদস্যকে প্রত্যাহার করা খাওয়া হয়েছে।

এ ঘটনায় আগে দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতার ভিত্তিতে শনিবার বিকেলে নতুন করে আরও এক সদস্যকে প্রত্যাহার করা হয়। ওই তিন আনসার সদস্য হলেন- আফসার, বিশ্বজিত ও বিরাজ মল্লিক।

শনিবার রাতে ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মো. কামাল হোসেন দৈনিক ক্রাইম বাংলাকে বলেন, মারধরের ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে প্রথমে মুগদা হাসপাতালের দুজন আসনার সদস্যকে প্রত্যাহার করা হয়। আজ বিকেলে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আরেক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ, ওই ঘটনায়

আনসারের মোট তিন সদস্যকে প্রত্যাহার করা হলো।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ