• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

ঘোড়াঘাট ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে  ১ গরু ব্যবসায়ী নিহত,আহত-১/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২৩৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুর- ঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়কে মিনি ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে মো:আব্দুল শাফি (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও জগেশ হাসদা(৫০) নামে এক মোটর সাইকেল আরোহী আদিবাসী আহত হয়েছেন।

আহত জগেশ হাসদাকে  স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র প্রেরণ করা হয়েছে। 

নিহত আঃ শাফী উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী বাজারের মোঃ ইউনুছ আলীর পুত্র ও আহত জগেশ হাসদা পালশা ইউনিয়নের বেলওয়া বাগান বাড়ি এলাকার মারকুস হাসদার পুত্র। 

দুর্ঘটনাটি ঘটে ১৮ অক্টেবর বুধবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর- ঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়কের হরিপাড়া হাট বাজারে গেদার মোড়ে। 

উক্ত মোড় বেপরোয়া গতিতে আসা মিনি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে আরোহী গরু ব্যবসায়ী আঃ শাফী ও জগেশ হাসদা নামে এক আদিবাসী আহত হন। 

ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ  মোঃ আসাদুজ্জমান আসাদ বলেন  দিনাজপুর থেকে ঢাকা গামী একটি মিনি ট্রাক ঢাকা-মেট্রো –ড-১৪-৫১৫৮ নং বেপরোয়া গতিতে আসছিল।  ওই সময় মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী দুই জনের মধ্যে একজন নিহত ও একজন আহত হন। মিনি ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা  হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ