• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হবিগঞ্জে দৈনিক আলোকিত সকালের ৭ম বর্ষপূর্তি উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।। 

হবিগঞ্জ প্রতিনিধি।। / ২১৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জ প্রতিনিধি ॥

হবিগঞ্জের বানিয়াচংয়ে দৈনিক আলোকিত সকাল’র ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) আয়োজিত বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে আয়োজিত ৭ম বর্ষপূতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।দৈনিক আলোকিত সকাল’র বিশেষ প্রতিনিধি এস এম খলিলুর রহমান রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আলোকিত সকাল বিশেষ প্রতিনিধি আশাহীদ আলী আশা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুর রউফ আশরাফ, আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সকাল আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খান মাসুদ, উপজেলা চেয়াম্যানের সিএ ফয়জুর রহমান খান রুবেল, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম,,, সাংবাদিক তাপস হোম, জুবায়ের আহমদ, সজিব আহমদ, জহুর আলী, ওলীউর রহমান সহ গণমাধ্যমের কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ তথ্য ও প্রযুক্তির অবাধ প্রবাহের এই যুগের একটি সময় পাড়ি দিচ্ছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন এই সময়ে আমরা প্রতিনিয়ত ওয়েব পোর্টাল, নিউজ পোর্টালের সঙ্গে পরিচিত হচ্ছি। সারাবিশ্বেই বিশেষ করে প্রিন্ট মিডিয়াকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
এসময় তিনি বলেন সংবাদপত্র দৈনিক আলোকিত সকাল প্রতিষ্ঠার পর থেকে দেশে ও দেশের বাইরে পাঠকের মাঝে গ্রহণযোগ্য অবস্থান গড়ে তুলেছে। এ সময় তিনি সকল পাঠক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সবাইকে বর্ষপূর্তির আন্তরিক শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান দৈনিক আলোকিত সকালের সম্পাদক প্রকাশক, প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে বর্ষপূর্তির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ