• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ বয়স্কদের বিমান ভ্রমণ সহজ করতে হামাদ ও ‘ইসান’র যৌথ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দুর্গাপূজার টানা দীর্ঘ ছুটি নভেম্বরেই আন্তর্জাতিক ফ্লাইটের অপেক্ষায় কক্সবাজার বিমানবন্দর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা, পাল্টা সানায় বিমান হামলা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সামরিক শক্তি ও প্যাট্রিয়ট মিসাইল মোতায়েন প্রতারণা করলে বই ছাপার কাজ আর নয়: শিক্ষামন্ত্রী

নওগাঁ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২৪১ পঠিত
আপডেট: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সাবেক সিনিয়র সচিব “সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)”।

বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোসা. আলপনা ইয়াসমিন এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান (তিতু) , মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমূখ। তবে তার বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটাররা বাহিরে অবস্থান করছিল।

এ সময় সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, বদলগাছী-মহাদেবপুরের জনগণের সমর্থন নিয়ে এই আসন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে চাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই এলাকার সকল মানুষের দোয়া – আশীর্বাদ কামনা করছি যাতে করে বঙ্গবন্ধুর স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকা প্রতীককে বিজয়ী করে আমরা তার অংশীদার হতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ