• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

সরকারি জমি ও কালভার্ট  দখল করে, পাকা ভবন নির্মাণ বরগুনায়।

রিপোর্টার: / ৪৮১ পঠিত
আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২০

বরগুনা প্রতিনিধিঃবরগুনায় সরকারি জমি দখল করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে । অভিযোগে রয়েছে বিভিন্ন মহলকে উৎকোচ দিয়ে সরকারি খাস খতিয়ান ভুক্ত ভূমি দখল করা হচ্ছে। এতে স্থানীয়রা বাধা দিলে তাদের বৃদ্ধাঙুলি দেখিয়ে স্থানীয় কতিপয় প্রভাবশালী ভুমি দস্যু ছয়জুদ্দিন এর পুত্র  মিলন ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে সালে, পাকা ঘর নির্মাণ করছে দখলদাররা। খবর পেয়ে  বরগুনার সাংবাদিক সরেজমিনে দেখতে পায় এলজিইডি এর অর্থায়নে একটি সরকারি কালভার্ট  রয়েছে, ঐ কালভার্ট   দিয়ে কৃষকের পানিসেচের ব্যবস্থা করা হয়েছে। সেই কালভার্ট এর উপর দিয়ে অভিযুক্তরা পুরো খাল জুড়ে সরকারি খাস খতিয়ান ভূমিতে কোনো অনুমোদন ছাড়াই পাকা ভবন নির্মাণ করছে  মিলন ও সালে নামের দুই ব্যক্তিরা। ঘটনাটি বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের আজগরকাটি গ্রামে এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য ও আজগর কাটি দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ সুলতান আহমেদ বলেন, এই রাস্তাটি সরকারি এবং এলজিইডির অর্থায়নে কালভার্ট করা সেই কালভার্ট  দিয়ে কৃষকের পানি সেচের রাস্তার সুযোগ সুবিধা বঞ্চিত করে তারা প্রভাব খাটিয়ে কালভার্টের উপরে পুরো খাল ব্লক করে পাকা ভবন নির্মাণ করছেন অভিযুক্তরা। এতে পানিবন্দি হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার কৃষকেরা এ নিয়ে এলাকার কৃষক এর মধ্যে হতাশ সৃষ্টি হয়েছে। তাদের পক্ষ থেকে দাবি ভবন নির্মাণের কাজ বন্ধ করে সরকারি কালভার্ট রক্ষা করা হোক। স্থানীয়রা বাধা দিলে বাজারের কিছু প্রভাবশালীর ছএছায়ায় ভবন নির্মাণ অব্যাহত রাখে দখলদাররা।স্থানীয়রা আরোও বলেন, ভূমি কর্মকর্তাদের দৃষ্টি ফাঁকি দিতে তারা সরকারি ছুটির দিনে এ ভবন নির্মাণ করছে। এতে বাধা দিলে অভিযুক্ত ভুমিদস্যুরা ও তাদের সহযোগী জাফর, শানু  বিভিন্ন হুমকীদেয়। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে অভিযুক্ত মিলন সাংবাদিকদের জানায়, আপনাদের রিপোর্ট করার কাজ রিপোর্ট করে দেন। এ বিষয়ে বরগুনা সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসক, মহোদয়ের দৃষ্টি রাখার দাবি জানায় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ