• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

রিপোর্টার: / ১৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শওকত তালুকদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

বুধবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শওকত তালুকদার জানান, স্থানীয় লোকজন তার জমিতে গরু দিয়ে ঘাস খাওয়ালে তিনি বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমানুল্লাহ, অপূর্ব, তৌহিদুলসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী দলের কিছু নেতা-কর্মী জড়িত রয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে অভিযুক্ত আমানুল্লাহর দাবি, ওই জমিতে তার মা লাকি বেগম গরু নিয়ে গেলে শওকত তালুকদার দেশীয় অস্ত্র নিয়ে তাকে হুমকি ও ভয়ভীতি দেখান। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ