• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন বরগুনায়।

রিপোর্টার: / ৪৮০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা  প্রতিনিধিঃ
বরগুনায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। মঙ্গলবার সকালে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগে করেন, ক্রোক এলাকার বলহরি সরকার ও বিজয় কৃষ্ণ রায়ের সাথে দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। সামান্য বৃষ্টি হলেই বলহরির ঘরে পানি ঢুকে, তাই গত ২৬ জুন সকাল সাড়ে ৮ টার দিকে বলহরির বশত ঘর মেরামত করতে গেলে বিজয় কৃষ্ণের লোকেরা পূর্ব শত্রুতার জেরে বলহরি সরকারের বসত ঘর ভাংচুর শুরু করে। এ সময় বলহরির পরিবার বাধা দিলে তাদের ওপর দেশিও ধারালো অস্ত্র এবং লাঠিসোঠা নিয়ে হামলা করে বিজয় কৃষ্ণের লোকজন। এ ঘটনায় গুরুত্বর আহত হয় বলহরি সরকার, স্ত্রী আশা রাণী ও তার শ্যালক সুকদেব সরকার সহ কয়েকজন। পরে আহতরা আইনী সহায়তার জন্য বরগুনা থানা পুলিশের ধারস্থ হলে তারা মামলা নিতে তালবাহানা  করে।
বলহরির স্ত্রী আশা রাণী অভিযোগ করেন, থানা পুলিশ তাদের থানা কম্পাউন্ডে বসিয়ে রেখে বিজয় কৃষ্ণ গংদের কাছে প্রভাবিত হয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ পূর্বক ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ