• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

কক্সবাজারে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২১৫ পঠিত
আপডেট: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
আগামীকাল শনিবার ও  রবিবার থেকে কক্সবাজারে দুই দিনব্যাপী দেশের প্রথম সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি) দেশী-বিদেশী বিজ্ঞানীদের নিয়ে এই সম্মেলন আয়োজনের কথা জানিয়েছেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ওশানোগ্রাফি ফর সাস্টনেবল ব্লু ইকোনমি ইনুভেশন ফর বেটার ফিউচার।
আগামীকাল ২৭ ও ২৮জানুয়ারি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে এ আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন। এছাড়াও দেশি-বিদেশি সমুদ্র গবেষকরা সম্মেলনে উপস্থিত থাকবেন।
অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, “সুনীল অর্থনীতির গুরুত্ব বিবেচনায় এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য হলো দেশ-বিদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানী ও গবেষকদের একত্রিত করা এবং তাদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফলগুলোকে উপস্থাপন করা।
তিনি বলেন, এর মাধ্যমে সমুদ্র গবেষণার বর্তমান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যাবে। যা গবেষকদের গবেষণা কাজে লাগবে।  এর মাধ্যমে সমুদ্র সম্পর্কিত পলিসি নিরূপণ ও বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়া সহজ হবে। দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুনীল অর্থনীতির যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়ন ও গতিশীল করতে এ ধরনের আন্তর্জাতিক সেমিনার বিশেষ ভূমিকা রাখবে
ড. তৌহিদা রশীদ বলেন,  সম্মেলনে সমুদ্র বিজ্ঞান গবেষণার ৬টি মৌলিক বিষয়কে সাব-থিমে নির্বাচন করা হয়েছে। এগুলো হলো- ফিজিক্যাল এন্ড স্পেস ওশানোগ্রাফি, বায়োলজি ওশানোগ্রাফি, কেমিক্যাল ওশানোগ্রাফি, জিওলজিক্যাল ওশানোগ্রাফি, ইনভাইরনমেন্টাল ওশানোগ্রাফি এন্ড ক্লাইমেট চেঞ্জ ও ব্লু ইকোনমি।
সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি ও বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান হতে মোট ২৪০টি অ্যাবস্ট্র্যাক্ট জমা পড়ে। এর মধ্যে থেকে ৭২টি ওরাল এবং ১৩০টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচন করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ