• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিনে মুক্ত গোলাম মহিউদ্দিন সরকারের সাথে সমঝোতা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি নতুন ঋণের জন্য বাংলাদেশের সামনে আইএমএফের চার কঠিন শর্ত

পুলিশি বাধায় উপেক্ষা করে বিএনপির কালো পতাকা মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২০১ পঠিত
আপডেট: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

পুলিশি বাধায় উপেক্ষা করে নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও দ্রব্যমূলের ঊর্ধ্বগতি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মামলায় প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ একদফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল করে।

মঙ্গলবার (৩০জানুয়ারী) সকাল ১০টায় চাটখিল বাজারের পাল্লা-মনোহারপুর সড়কে উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, পৌরসভা বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ কালো পতাকা মিছিল শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় উপেক্ষা করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দক্ষিণ বাজার সোনালী ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পুলিশ মিছিল থেকে উপজেলা শ্রমিকদলের নেতা মোঃ সুমনকে আটক করে থানায় নিয়ে যায় পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।
কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ, শাহজাহান সাজু, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, মহিন উদ্দিন তপদার, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জগলু, ওমর ফারুক, পৌরসভা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ দুলাল, সদস্য সচিব মাসুদ হাজী, মৎস্যজীবি দলের সদস্য সচিব মিজান ব্যপারী সহ উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন পুলিশ দিয়ে আন্দোলন সংগ্রাম দমিয়ে রাখা যাবে না ।সরকারের লোকজনের সিন্ডিকেটের কারনে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেই।
আরো বলেন বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সকল মামলা প্রত্যাহার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ