• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম

ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসায় “হিফযুল কুরআন অ্যাওয়ার্ড পাগড়ী প্রদান ও দু’আ মাহফিল” অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।। 

ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসায় “হিফযুল কুরআন অ্যাওয়ার্ড পাগড়ী প্রদান ও দু’আ মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারী (বুধবার) বিকেলে ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসায় নিজস্ব হলরুমে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ইস্রাফিল আলমের সভাপতিত্বে-

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও সাবেক শিক্ষা সচিব আল্লামা ইউসুফ তাওলবী দা. বা. (ভারত)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার তিন বারের সফল ভাইস চেয়ারম্যান আলহাজ মুহা. ইউনুছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলহাজ মুহা. শাহে আলম বিশেষ অতিথি জনাব মুহা. নাছির সিনিয়র এডভোকেট ভোলা জজকোর্ট আরো উপস্থিত ছিলেন প্রফেসর মহা. হুমায়ুন কবির, প্রফেসর মুহা. ইব্রাহিম, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের সিনিয়র শিক্ষক জনাব মুহা. জাকির গাজী, ভোলা আলিনগর আজিজিয়া মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাও তৈয়্যবুর রহমান, রতনপুর মাদরাসার প্রিন্সপাল জনাব মাও মিজানুর রহমান আজাদি, হোসাইনিয়া প্রিপাটরি মাদরাসার প্রিন্সিপাল জনাব মাও আব্বাস উদ্দিন, জনাব আব্দুল্লাহ মুহাম্মদ তাহের প্রমুখ। অনুষ্ঠানে ৬ জন ছাত্রকে অ্যাওয়ার্ড পাগড়ী ও ১ জন ছাত্রীকে অ্যাওয়ার্ড ও বোরকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল কামনা করে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ