• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া – সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহম্মেদ। / ১৯৫ পঠিত
আপডেট: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ রাজু আহ‌ম্মেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি।। 

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রিয়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর সার্বিক সহযোগিতায় ১১ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় শিক্ষারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ব্যাপক জমকালো আয়োজনের মাধ্য দিয়ে, তিন দিনব্যাপী আয়োজনের শেষদিনে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে ৯ ফেব্রুয়ারী শুক্রবার উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।

উদ্বোধনের পর থেকে টানা তিন দিন ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাধ্যদিয়ে আজ তৃতীয় দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ৩নং পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সেলিম মিয়া সঞ্চালনায়,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মো : আশরাফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাধমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন, শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব আহমেদ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ