• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নীলগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবুল হোসেনের গণসংযোগ, দোয়া ও সমর্থন কামনা নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ বনশ্রীতে ফ্রি মেডিকেল ক্যাম্প হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

আমতলী পৌরসভা নিবার্চনে তিন পদে ৫৬ জনের মনোনয়নপত্র দাখিল/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২৪০ পঠিত
আপডেট: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) সংবাদদাতা।

আমতলী পৌরসভা নিবার্চনে তিন পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । এর মধ্যে মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৩৭ এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়রপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার প্রার্থী এ মনোনয়নপত্র দাখিল করেন।
জানাগেছে, আমতলী পৌরসভা নিবার্চন আগামী ৯ মার্চ। এ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী উপজেলা নিবার্চন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান মেয়র মতিয়ার রহমান, সেজিকা তারতিলা জুথি, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহাঃ ইফতেকার হাসান, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বরগুনা জেলা নিবার্চন অফিসার ও রিটানিং কর্মকতার্ আব্দুল হাই আল হাদী বলেন, মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ