• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা হচ্ছে: মন্ত্রী শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি: ট্রলি ও লাগেজ সংকট চরমে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে কামারুম মুনিরার দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার রাতে ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্লাইদুবাই পাইলটের অতৃপ্ত বিয়ের শর্ত ও চাঞ্চল্যকর পোস্টের তথ্য

পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচনে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী শাকিল বেপারী/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২৭৭ পঠিত
আপডেট: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।। 

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম শাকিল বেপারী গণসংযোগ করছেন। তিনি বিগত দিনে পশ্চিম চর উমেদ ইউনিয়নের জনগণের পাশে থেকে সেবা করে মানুষের মন জয় করেছেন। বিপদে আপদে মানুষের ডাকে সাড়া দিয়ে আস্থা অর্জন করেছেন। সততা ও নিষ্ঠার সাথে সুনামের সহিত দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করে তিনি চেয়ারম্যান পদে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন।
চেয়ারম্যান প্রার্থী শাকিল বেপারী বলেন, আমি বিগত দিনে পশ্চিম চর উমেদ ইউনিয়নে জনগণের পাশে থেকে সেবা করে আসছি। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। দীর্ঘদিন এ ইউনিয়নের ভোট না হওয়ার কারণে জনগণ বঞ্চিত হচ্ছে। দীর্ঘ চেষ্টার পরে এবার ভোট এসেছে এবং মানুষের আনন্দ বেড়েছে। আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের সম্মান রক্ষা করে এলাকার উন্নয়ন কাজে আপনাদের মতামত নিয়ে এগিয়ে যাব। সুষ্ঠু সুন্দর সমাজ গঠনের জন্য আপনারা যেভাবে পরামর্শ দিবেন সেভাবেই কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ