• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

সুধাসা কো-অপারেটিভ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪

ফাতেমা আক্তার মাহমুদ ইভা: স্টার্ফ রিপোর্টার, ঢাকা।

সুনাগরিক ধামরাই সাভার (সুধাসা) কো-অপারেটিভ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) দুপুরে সাভার গ্রীল গার্ডেন রুপটপ রেস্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সুধাসা কো-অপারেটিভ লিমিটেডের সভাপতি ডা: দেওয়ান মো: নূরুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো: আলমগীর কবিরের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুল করিম, অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়; প্রকৌঃ মোঃ আব্দুর রহমান, ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, সুধাসার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ সহকারি অধ্যাপক মো: হুমায়ুন কবীর, নির্বাহী সদস্য এ্যাডভোকেট আলমগীর কবির, মোঃ তৌহিদুর রহমান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম তুষার, মো: এরশাদ আলী, মোঃ আল মমিন, মো: দেলোয়ার হোসেন, মো: আসলাম হোসাইন, মোঃ আব্দুল সাত্তার, শাহাদাৎ হোসেন লিটন, মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী, মো: ওয়াহিদুজ্জামান প্রমূখ।

বার্ষিক সাধারণ সভায় ২০২১_২২ এবং ২০২২-২৩ অর্থবছরের অডিট রিপোর্ট সহ ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। এর আগে সুধাসার উদ্যোগে তীব্র তাপদাহের কারণে মহান মে দিবস উপলক্ষে সাভার আশুলিয়ার বিভিন্ন স্পটে রিকশাচালক, পথচারী, শ্রমজীবী ও মেহনতি মানুষের মাঝে মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

বন্ধুত্বের বন্ধন উন্নয়নে অবিচল—– এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সংগঠনটি সাভার ও ধামরাই উপজেলা সহ বাংলাদেশর বিভিন্ন জাতীয় সংকট ও দূর্যোগে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ