• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে প্রস্তুত জাতিসংঘ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

ঢাকা, ৯ আগস্ট, ২০২৪ ( : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণকে প্রয়োজনীয় যেকোন উপায়ে সমর্থন দিতে প্রস্তুত জাতিসংঘ।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ব্রিফিংয়ে সংস্থা মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা দেখব নতুন সরকারের কাছ থেকে আমরা কী ধরনের সহযোগিতার অনুরোধ পাই। তাদের প্রয়োজন অনুযায়ী আমরা অবশ্যই বাংলাদেশের সরকার ও জনগণকে যে কোনো উপায়ে সমর্থন করতে প্রস্তুত  আছি ।’
তিনি বলেন, জাতিসংঘ বিশ্বে  যেকোন দেশে একটি শান্তিপূর্ণ উত্তরণকে উৎসাহিত করে আসছে।
হক বলেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, লুইস এবং জাতিসংঘের বাংলাদেশ কান্ট্রি টিম সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া  নিশ্চিত করতে  সক্রিয়  রয়েছে।
এক প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা চলছে তা তারা দেখতে চায় না।
তিনি আরো বলেন, ‘আমরা এটা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা যেকোন জাতিগত আক্রমণ বা সহিংসতার জন্য বর্ণভিত্তিক উস্কানির বিরুদ্ধে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ