• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় বাজার মনিটরিং এবং ট্রাফিকের কাজ করছেন শিক্ষার্থীরা।/ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২০৫ পঠিত
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বাজার মনিটরিং এবং ট্রাফিকের কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টায় সকল পৌর শহরের কাঁচাবাজার মাছ বাজার এবং শহরের বিভিন্ন সড়কে কাজ করেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে দেখা গেছে শিক্ষার্থীরা। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। এছাড়া যানজট এড়াতে ট্রাফিকের দায়িত্ব পালন করেন তারা। শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সমন্বয়ক সাইফ আল রেদওয়ান বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, নতুন করে দেশ সাজানোর কারিগর শিক্ষার্থীদের পাশে রয়েছে উপজেলা প্রশাসন। আমাদের উপজেলা প্রশাসকের সকল কাজেও শিক্ষার্থীরা সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ