• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

চবি ভিসি ও দুই প্রো-ভিসির পদত্যাগ/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

১২ আগস্ট ২০২৪ () : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে মুখে পদত্যাগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক সেকান্দর চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আবু তাহের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে গতকাল রাতে রাষ্ট্রপতি বরাবরে একটি পত্র মেইলে পাঠিয়েছেন। এ পত্রের একটি অনুলিপি তিনি চবির রেজিস্ট্রার বরাবরেও পাঠান।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য (প্রো-ভিসি) শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক বেণু কুমার দে এবং প্রশাসনিক দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক আবু তাহের গত ২০ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে ২০২১ সালের ৬ মে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী চলতি বছরের ৬ মার্চ উপ-উপাচার্য হিসেবে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সব হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন। শিক্ষার্থীরা উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ