• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধান শিক্ষক অপসারণ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯১ পঠিত
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর কলাপাড়ায় হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল মুন্সীর অনিয়ম, সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুকুল, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম শিকদার, বিদ্যালয়ের দাতা সদস্য শাহ আলম খানের ছেলে মোস্তফা জামাল সুজন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল মুন্সীর সীমাহীন দুর্নীতি ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্য , অর্থ আত্মসাৎ, ছাত্র/ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও নিজের স্বেচ্ছাচারিতায় স্কুল আজ ধ্বংসের পথে। স্কুলের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সীর অনতিবিলম্বে পদত্যাগ ও তার কাছ থেকে স্কুল ও অর্থ আত্মসাৎ এর সকল টাকা আদায় না করলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলীপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ