• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা ও গণমাধ্যমসহ বেশ কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে : নাহিদ ইসলাম,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৪ পঠিত
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

লক্ষ্মীপুর, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (): ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষা ও গণমাধ্যমসহ বেশ কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে।
আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সদরের বাঙ্গাখাঁ ও মান্দারী ইউনিয়নে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয় ও যাদৈয়া ফাজিল মাদ্রাসায় বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে উপদেষ্টা এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বেশ কয়েকটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কারের কার্যক্রম শুরু হবে। কমিটিগুলো সংশ্লিষ্ট ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রুপরেখা তৈরি করবে পরবর্তীতে সে অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, আশা করছি এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই আরো স্বাভাবিক হয়ে আসবে।
উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে ভয়াবহ বন্যা হয়েছে । আমরা দেখেছি, এ দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগিতা করেছে। ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ ও প্রশাসনের সঙ্গে কাজ করেছে, যা অভূতপূর্ব। আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে। এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমের বিষয়ে গুরুত্ব দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের কাজটি এগিয়ে নিতে আমরা কাজ করছি বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, পানি কমছে, মানুষজনও আশ্রয় কেন্দ্র থেকে বাড়ীতে ফিরে যাচ্ছে। লক্ষ্মীপুরে পানি দেরিতে কমছে কারণ এখানে খালগুলো দখল হয়ে আছে, সে খালগুলো দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। ইতিমধ্যে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য বরাদ্দ পাঠানো হয়েছে। সে বরাদ্দ অনুযায়ী খুব শিঘ্রই গৃহ নির্মাণ শুরু হবে।
খাদ্য সহায়তা বিতরণকালে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারসহ স্থানীয় প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা শহর পুলিশ ফাঁড়ির গেস্ট হাউজে জেলার বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাজিদুল হক রেজা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ