• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

আগামী ০১ ও ০২ নভেম্বর কাটাবুনিয়া-হোগলাবুনিয়া দারুল কোরআন মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।।

এম নজরুল ইসলাম।। / ৩৪৩ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

এম নজরুল ইসলাম।।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সুনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান কাটাবুনিয়া-হোগলাবুনিয়া দারুল কোরআন মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী শুক্র ও শনিবার (০১ ও ০২ নভেম্বর ২০২৪) মাদ্রাসা সংলগ্ন মাঠে (মরহুম মৌলভী আফতাব উদ্দিন (রহ.) এর নিজ বাড়ির দরজায়) অনুষ্ঠিত হবে।

ওয়াজ মাহফিল প্রত্যেহ যোহর নামাজ হতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসউদুর রহমান ফিরোজী বলেন, কাটাবুনিয়া-হোগলাবুনিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে এই ১৮ বছর ওয়াজ মাহফিল করে আসছি। এবারও দেশ বরেণ্য আলেম মাশায়েখগণ ওয়াজ নসিহত পেশ করবেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২ দিন ব্যাপি মাহফিলে ছদরে মাহফিল হিসেবে উপস্থিত থেকে মুফাস্সির কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।

১ম দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা- মুফাস্সিরে কুরআন জনাব হযরত মাওলানা আবুল বাশার পিরোজপুরী সাহেব, মুহতামিম, রওজাতুল উলুম কওমি মাদ্রাসা, মাদারীপুর।
২য় দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, জননন্দিত বক্তা ও ইসলামী সংগীত শিল্পী বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও খ্যাতিসম্পন্ন জননন্দিত আলোচক জনাব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাইফী, খতিব, বাইতুল কারীম জামে মসজিদ, মুন্সিগঞ্জ, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন,

  • বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মাহবুবুর রহমান ফিরোজী, খতিব, ইব্রাহিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা ।
  • বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ফেরদাউস আহমদ শরীয়তপুরী, খতিব, পালং উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও মোহাদ্দিস, নষাশন কওমি মাদ্রাসা, শরীয়তপুর।
  • হযরত মাওলানা নাসির উদ্দিন আশ্রাফী, খলীফা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ঢাকা।
  • হযরত মাওলানা জহিরুল ইসলাম নাজিরী, মোহতামিম, আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা, নাজিরপুর, পিরোজপুর।
  • মাওলানা শরিফুল ইসলাম পিরোজপুরী, ইমাম ও খতিব, বাইতুন নূর জামে মসজিদ, মুন্সিগঞ্জ, ঢাকা।
  • হাফেজ ক্বারী রফিকুল ইসলাম নেত্রকোনা, তরুন ওয়ায়েজ, নেত্রকোনা ।

সভাপতিত্ব করবেন, নাজিরপুর, জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক মুহতামিম, জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান মমতাজী সাহেব।

কাটাবুনিয়া-হোগলাবুনিয়া দারুল কোরআন মাদ্রাসার মোহতামিম জনাব মাওলানা মাসউদুর রহমান ফিরোজী সাহেব আগামী ০১ ও ০২ নভেম্বর ২০২৪ এর বার্ষিক ওয়াজ মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

বিশেষ দ্রষ্টব্য : ৩ তারিখ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মহিলাদের তা’লীম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ