• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৪৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৪  : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কারের যে কাজ চলছে, এটা দ্রুততর করা। সেই সংস্কার ঐক্যমতের ভিত্তিতে করা। জনগণের সংকটগুলো দ্রুত নিরসন করা। এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আর আমরা আলোচনা করেছি যে, পতিত স্বৈরাচারের দোসররা কোন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকটের অপপ্রয়াস করে তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানানা কৌশলে এবং নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছেন। আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করা দরকার।

নজরুল ইসলাম বলেন, এখানে সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠন, ছাত্র-যুবকসহ সব সংগঠন, সবার একটা দৃঢ়তর ঐক্য গড়ে তোলা দরকার। যাতে কেউ কোনভাবে দেশে নতুন করে কোন সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে, এব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ