• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে ৭০০ শিক্ষার্থী,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩৮ পঠিত
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৪ : যানজট নিরসনের লক্ষ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিয়োজিত করার পদক্ষেপের অংশ হিসাবে সরকার ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) তার কার্যালয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাসসকে বলেন, ‘আমরা ইতোমধ্যেই ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। তাদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।’

শিক্ষার্থীরা অবসর সময়ে পার্ট টাইম চাকরি হিসেবে শহরের রাস্তায় চার ঘণ্টা কাজ করবে বলে তিনি জানান।

এ কাজের জন্য শিক্ষার্থীরা সম্মানী পাবেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা ঢাকাকে পাইলট প্রকল্প হিসেবে নিয়েছি। রাস্তায় শিক্ষার্থীদের এ মোতায়েন যদি রাজধানীতে সঠিকভাবে কাজ করে, তবে আমরা ট্রাফিক পরিচালনার জন্য অন্যান্য শহরেও এমনটি করব।’

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে বাসসের সাথে আলাপকালে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন যানজট নিরসনে সড়ক বাড়ানোর ওপর জোর দেন।
তিনি বলেন, ‘একটি শহরে ২৫ শতাংশ রাস্তা প্রয়োজন। কিন্তু ঢাকায় ৭.৫ শতাংশের বেশি রাস্তা নেই। এটা রাজধানীতে তীব্র যানজটের অন্যতম কারণ। প্রধান উপদেষ্টার কার্যালয় এর আগে রাজধানীর যানজট নিরসনে একটি কমিটি গঠন করে।

ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনার  মো. মইনুল হাসান বাস মালিকদের সাথে একাধিক বৈঠক করে তাদের সহযোগিতা চেয়েছেন এবং রাজধানীতে যানজট নিরসনে কিছু নির্দেশনা দিয়েছেন।

তিনি ফিটনেস বিহীন যানবাহন না চালানো, গাড়িতে যাত্রী তোলা বা নামানোর জন্য রাস্তার মাঝখানে গাড়ি না থামানো ও এলোমেলো পার্কিংয়ের মতো অভ্যাসগুলি এড়িয়ে ট্র্যাফিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বাস মালিকদের প্রতি আহ্বান জানান।

মইনুল হাসান আরো বলেন, ‘আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করি, তবে শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে পারব।’

তিনি বাস মালিকদের আশ্বস্ত করে বলেন, তারা এ লক্ষ্যে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

নগরীর রাস্তায় শৃঙ্খলা আনতে প্রতিদিনই ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ