• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

ভোলায় জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে লালমোহনে শোডাউন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে লালমোহনে এক বিশাল শোডাউন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে এ শোডাউন শুরু হয়। শোডাউনে লালমোহন পৌর জামায়াতের আমীর মাওঃ সাইফুল ইসলামের নেতৃত্বে শোডাউনটি লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ভোলায় আগামী ২৫ জানুয়ারি শনিবার সকালের কর্মী সম্মেলন সফল করার লক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করা হয়। সাথে সাথে লালমোহনের সর্বস্তরের জনগণকে সম্মেলনে যোগদানের আহবান জানানো হয়। শোডাউন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর জামায়াতের আমীর মাওঃ সাইফুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে শোডাউন সফল করায় ধন্যবাদ জানান। উল্লেখ্য ভোলার কর্মী সমাবেশে জেলা জামায়াতের আমীর মাষ্টার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ