• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। দৌলতপুর ছালেহীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা এগারোটায় শিক্ষকদের লাইব্রেরিতে প্রায় দুই ঘন্টা তালাবদ্ধ রেখে ক্লাস বর্জন করে মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করেন তারা। এ খবর শুনে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন। এসময় উপজেলা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার শিক্ষার্থী শানজিদা মিম ও আবু রায়হান বলেন, আমাদের শিক্ষক মোস্তাফিজ হুজুরের কোন দোষ নেই তাকে মিথ্যে মামলায় জেলে নেয়া হয়েছে। অবিলম্বে তার মিথ্যে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানাই।
ওই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী আ.লতিফ ও অহিদুজ্জামান জানান, আমাদের শ্রদ্বেয় শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানকে মিথ্যা মামলায় জেল হাজতে রয়েছে। তার বিরুদ্ধে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
গত বছরের ১৫ জানুয়ারী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মাহবুব এলাহী নামের এক ব্যক্তি ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাণিজ্যের মিথ্যা মামলা দায়ের করেন। গতকাল ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীর সাথে কথা বলে মাদ্রাসার তালা খুলে দেওয়া হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে বিষয়টি আদালতের এক্তিয়ার। তারপরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে অধ্যক্ষের মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ