• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

স্থানীয় নির্বাচন আগে মানে স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দেয়া: তারেক,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৭ পঠিত
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার পেশাজীবীদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে বললেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দেয়া, পুনর্বাসনের সুযোগ দেয়া।

তারেক রহমান বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে রাজনীতিবিদদের হাতেই ক্ষমতার ভার বর্তায়। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো রাজনৈতিক উদ্দেশ্যমূলক। জনগণের গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি সংবিধানে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব দিয়েছে। ২০১৬ সালে বেগম জিয়া এই প্রস্তাব দিয়েছিলেন।

তারেক বলেন বলেন, শেখ হাসিনা সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করেছে। সারা বিশ্ব দেখেছে পলাতক স্বৈরাচার সংবিধান না মেনে বারবার অবৈধভাবে ক্ষমতায় বসেছিল।

তিনি বলেন, মাফিয়া সরকারের পতনের পর অপার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত হবে না, যেখানে পতিত স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পায়।

যারা সংস্কারের পর নির্বাচনের কথা বলে তাদের উদ্দেশে তিনি বলেন, যা শেষ হয়ে যায় তা সংস্কার নয়, বরং যা চলমান তাই সংস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ