• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। মামলা হওয়ার পরও আসামি ধরাছোঁয়ার বাইরে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪৭৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

যশোর প্রতিনিধি।।

যশোর সদর উপজেলার কোতায়ালি থানার আওতায় জঙ্গল-বাধাল এর প্রতিবেশী প্রবাসীর স্ত্রী কে মধ্যরাতে কৌশলে ঘরে ঢুকে স্ত্রী নাসিমা বেগম (৩৭) কে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত (১৬ এপ্রিল) রাত আনুমানিক বারোটার দিকে একই গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার বখাটে ছেলে বাপ্পি হোসেন (৩০) এ ঘটনা ঘটায়।

ধর্ষণের পর বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী।
এ নিয়ে স্থানীয়দের দেন দরবারের মাধ্যমে প্রভাবশালী চক্র বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে। এমনকি ঘটনার শিকার নারীর পরিবারের উপর আসতে থাকে নানা ধরনের হুমকি ধামকি। তবে ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষকের পরিবারের পক্ষ থেকে ওই নারী কে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে ও ব্যর্থ হয়।

কিন্তু বিষয়টি অভিযুক্তের পরিবার থেকে কোনো ব্যবস্থা না নিলে শুক্রবার (২৬ এপ্রিল) থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। পরে পুলিশ তার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। যাহার মামলা নাম্বার ৩২৬৩(৩) তারিখ ২৬/৪/২০২৫ইং

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, তার স্বামী কামরুল ইসলাম বিদেশে থাকেন। স্বামীর বাড়িতেই তিনি সন্তান নিয়ে বসবাস করেন। বাপ্পির পরিবারের সাথে তাদের পূর্বের সুসম্পর্ক। বাপ্পি তাকে “মামি” বলে ডাকেন। গত ১৬ এপ্রিল রাত ১০ টার দিকে তিনি খাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরেন। রাত পৌনে ১২ টার দিকে বাপ্পি হঠাৎ বাড়িতে এসে দরজার কড়া নাড়ে। এতো রাতে কেনো ডাকতেছে জানতে চাইলে, সে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছে বলে জানায়। তখন সরল বিশ্বাসে দরজা খুলে দেন। দরজা খোলা মাত্রই বাপ্পি তার মুখ চেপে ধরে নানা হুমকি ধামকি দিয়ে পাশের রুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হত্যার হুমকি সহ বিভিন্ন ধরনের ভয় দেখায় বাপ্পি। পরে বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই মোহাম্মদ ফজলুল হক বলেন, ধর্ষণের মামলা হয়েছে, অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ