• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

আমাদের জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে -এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৩৮ পঠিত
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
Oplus_131072

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক নেতৃবৃন্দ ভারতে পালিয়েছে। অতএব আপনাদের মনে রাখতে হবে, আমাদের জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করা যাবে না।’ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার শেষ বিকেলে কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা বিএনপির নতুন বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে এ উপলক্ষে ‘আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়। এতে দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি মো. জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী প্রমুখ।
এ উপলক্ষে কলাপাড়া উপজেলা সদর ছাড়াও মহিপুর থানা সদর এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালিত হয়েছে। জুলাই বিপ্লবে নিহত ও আহতদের স্মরণে দোয়ারও আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ