• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক নতুন তথ্য: আফগানিস্তানের ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই চীনে নামল ইরানি মাহান এয়ার লঞ্চের ভাড়া বাড়ল, রেল ও ফেরির ভাড়ায় এখনো অনিশ্চয়তা

এআই সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯৪ পঠিত
আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে এআই সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা- ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা পরিষদ মসজিদ হলরুমে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা তাওহিদুল ইসলাম তানজিমের সভাপতিত্বে এ কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, লোহালিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কেফায়েত হোসাইন।

অন্যান্য বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ ক্বারী আল-আমীন, হাফেজ মাওলানা সাইফুল্লাহ, হাফেজ মোঃ ঈমাম হোসাইন।

কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে হাফেজি ও আলিম মাদ্রাসা থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। তাদের মধ্য থেকে ৬জনকে ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয় এবং ৩জনকে পুরুস্কৃত সহ প্রশংসা পত্র প্রদান করা হয়। যাহা আগামী ২৬ শে আগস্ট ২০২৫ ইং তারিখে অফিসার্স ক্লাব গলাচিপাতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম ও সার্বিক সহযোগিতায় ছিলেন হাফেজ মাওলানা মাহমুদ হাসান। সঞ্চালনায় ছিলেন বাঁশবাড়িয়া রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ জামি।

অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ