• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে পানি কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৪ পঠিত
আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
oplus_1024

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

উপকূলীয় এলাকার সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার এবং কমিউনিটি নিয়ন্ত্রিত সামুদ্রিক সংরক্ষিত এলাকা চালু করা এবং নারীর ক্ষমতায়ন, সামুদ্রিক সম্পদের উপর নির্ভরতা কমানো ও টেকসই জীবিকায়ন নিশ্চিত করার লক্ষ্যে কলাপাড়ায় পানি কমিটি গঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণথর আয়োজনে ফিশনেট প্রকল্পের আওতায় ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় বুধবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা অফিসার্স ক্লাব সভা কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মিলন কর্মকার রাজুর সভাপতিত্বে উত্তরণ ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো.আবু এমরানের সঞ্চালনায় সভায় কলাপাড়া উপজেলা পানি কমিটি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন ফিসনেট প্রকল্প ‘উত্তরণথ এর এডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান। প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফিসনেট প্রকল্পের ফাইন্যান্স অফিসার নূর আলম।
উপকূলীয় অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি সংকটের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একেরপর এক প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি দুর্যোগের কারনে বিশুদ্ধ পানির ক্ষেত্রগুলো নষ্ট হচ্ছে। দখল ও ভরাট হচ্ছে প্রাকৃতিক জলাশয়। এ সমস্যা নিরসনের লক্ষ্যে কলাপাড়া উপজেলা পানি কমিটি গঠিত হয়েছে।
সমাজকর্মী ফোরকান হাওলাদারকে সভাপতি ও জনপ্রতিনিধি রাহিমা আক্তার রূপাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পানি কমিটি গঠিত হয়। উপকূলীয় এলাকার মানুষের পানি সমস্যা নিরসনের লক্ষ্যে এ কমিটি কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ