• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক নতুন তথ্য: আফগানিস্তানের ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই চীনে নামল ইরানি মাহান এয়ার লঞ্চের ভাড়া বাড়ল, রেল ও ফেরির ভাড়ায় এখনো অনিশ্চয়তা জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামগতি মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর তীর থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার আলেকজান্ডার এলাকায় নদীর পাড়ে ভেসে আসা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে আলেকজান্ডার বেড়িবাঁধ এলাকায় নদীতে ভাসমান মরদেহটি প্রথমে চোখে পড়ে স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন,
“স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীর জোয়ারে মরদেহটি ভেসে এসেছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ