• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম

যে গাড়ির চালক ছিলেন সেই গাড়ির যাত্রী করে বিদায়ী সংবর্ধনা দিলেন ওসি আফজাল।

রিপোর্টার: / ৪৬৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় কর্মরত ড্রাইভার কনস্টেবল মোঃ হারুন অর রশিদ বাংলাদেশ পুলিশ বাহিনী হতে অবসরে যান। আজ ২৯/১০/২০২০ বৃহস্পতিবার দুপুরে তাকে কর্মস্থল থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

দীর্ঘদিন যে গাড়ির চালক ছিলেন হারুন অর রশিদ আজ যাওয়ার সময় তিনি হলেন সেই গাড়ির সম্মানিত যাত্রী আর চালক হলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।
বিদায়ের সময় এভাবে সম্মান জানানোর দৃশ্য দেখে উপস্থিত সবাই অভিভুত হন। এর আগে তাকে বিদায়ী উপহার প্রদান করা হয়। এ সময় থানার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, শেষ ভালো যার, সব ভালো তার। সারা জীবন চাকুরী করে সম্মানের সাথে বিদায় নিতে পারাও গৌরবের বলে। তাই তাকে যাবার সময় এভাবে সম্মাননা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ