• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালান: ৪ মাসে ১৭০ কোটির উদ্ধার পথশিশু-ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ বিদায়ী বক্তব্যে যা বললেন মেসি রাজশাহী মেডিকেলের ভিসিকে জোরপূর্বক পদত্যাগপত্র লেখানোয় বিএনপি নেতা গ্রেপ্তার কাতারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি: সাকুরা সুপারমার্কেট ১০ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংককে না জানিয়েই ৩০ ব্যাংকের এটিএম সেবা বন্ধ শাহজালালে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ আটক তিন যাত্রী বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা ড্রোন শোতে আবেগঘন বিদায় পেলেন লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর নিলেন ফুটবলের কিংবদন্তি মেসি

সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সরকার গঠনে নির্ব নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে। সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই। এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক পথ প্রশস্ত হবে।

আজ শুক্রবার মেহেরপুরের গাংনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পিআর পদ্ধতি ও আসন ভিত্তিক পদ্ধতি দুটোরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি দুটি পদ্ধতিই দরকার।

তিনি বলেন, আমরা প্রস্তাব রেখেছি দুটো পদ্ধতিই কার্যকর করতে। নিম্ন কক্ষে ভোট হবে আসন ভিত্তিক এবং উচ্চ কক্ষে হবে পিআর ভিত্তিক।

গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ