• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,, গণমাধ্যমের স্বাধীনতায় জোর, সাংবাদিক কল্যাণে নানা পদক্ষেপের আশ্বাস তথ্যমন্ত্রীর,, ডিএনএ প্রোফাইলিংয়ে রায়েরবাজারে সমাহিত ৮ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত,, একুশের ভিড়ে সক্রিয় ছিনতাইকারী: শহীদ মিনার এলাকায় ১২ মোবাইল চুরির অভিযোগ,, শহীদ মিনারে প্রথমবার দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ,,, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,,,,

বাউফলে তিনদিন ব্যাপী জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে শেষ হলো তিন দিনব্যাপী মাধ্যমিক পর্যায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ফাইনালের মধ্যদিয়ে সমাপ্ত হয় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতার ৯টি ইভেন্টে উপজেলার প্রায় ৬০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ফুটবল, কাবাডি, সাঁতার, দাবা সহ নানা খেলায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে প্রতিযোগিতা মাঠে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।

ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, রানার্সআপ হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। অন্যদিকে, মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে মাধবপুর এনকে মাধ্যমিক বিদ্যালয়। কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আর রানার্সআপ হয় চর আলগী মাধ্যমিক বিদ্যালয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিযোগিতা পরিচালনার কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ