• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের,,,

রিপোর্টার: / ১৯৯ পঠিত
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একই পদক্ষেপ নেওয়ার পরদিন, শুক্রবার (৭ নভেম্বর) এই সিদ্ধান্তের ঘোষণা দেয় ওয়াশিংটন ও লন্ডন। খবর রয়টার্সের।

শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ও একই সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানিয়েছে সংস্থাটি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সঙ্গে মাদকবিরোধী অভিযান, রাসায়নিক অস্ত্র নির্মূল এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা করতে ও দেশটির নতুন সরকারের অগ্রগতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আল-শারার পাশাপাশি সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুজনই এতদিন আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্টতার অভিযোগে আর্থিক নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছিল, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আল-কায়েদার মধ্যে এখন আর সক্রিয় সম্পর্ক নেই—এই কারণেই আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। জাতিসংঘের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ইইউ-ও পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের পর ক্ষমতা গ্রহণ করেন আহমদ আল-শারা। সাবেক এইচটিএস নেতা আল-শারা জানুয়ারি থেকে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন এবং বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন।

চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন আল-শারা। এটি সম্পন্ন হলে, সেটিই হবে যুক্তরাষ্ট্রে কোনও সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম হোয়াইট হাউজ সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ