• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইব্রাহিমোভিচ ও রোনালদোকে ছাড়িয়ে হালান্ডের নতুন রেকর্ড আকাশসীমা জটিলতায় আটকে রূপপুরের ইউরেনিয়াম, আসছে বিকল্প পথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচল তেহরানের বিমানবন্দর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ফিফা আসিয়ান কাপ: সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের পাকিস্তানের আকাশসীমায় বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত গাজায় ধ্বংসস্তূপ সরাতে এক দশক, নিচে চাপা হাজারো মানুষ মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের পর সীমিত পরিসরে টিকাদান শুরু বোয়িং ৭৩৭ ম্যাক্সে সফটওয়্যার ত্রুটি: ভারতের ৯৬ বিমানে ঝুঁকি সবাইকে রক্ষা করতেই সাইবার সুরক্ষা আইন করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের হাতে—আমীর খসরু,,,

রিপোর্টার: / ১৬৭ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে পুঞ্জিভূত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সমাধান শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। শুক্রবার চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট–এর সেমিনার শেষে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “আজ সবাই ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচিত সরকার এলে সাংবিধানিক থেকে অর্থনৈতিক—সব ধরনের সমস্যারই সমাধান হবে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রধান চাহিদা একটি গণতান্ত্রিক পরিবেশ ও উৎসবমুখর নির্বাচন। “ছোটখাটো ইস্যুতে জনগণের আগ্রহ নেই; সবাই চায় নির্বাচন,” বলেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর প্রসঙ্গে তিনি বলেন, রায় কোন দিকে যাবে তা সম্পূর্ণ বিচার বিভাগের ওপর নির্ভরশীল। তাই বিচারব্যবস্থার ওপর আস্থা রাখার আহ্বান জানান এই বিএনপি নেতা।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

সেমিনার উদ্বোধনের পর তিনি চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর ও ট্রাভেল এজেন্সির স্টল ঘুরে দেখেন। দিনব্যাপী সামিটে দেশি-বিদেশি শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ