• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আকাশসীমা জটিলতায় আটকে রূপপুরের ইউরেনিয়াম, আসছে বিকল্প পথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচল তেহরানের বিমানবন্দর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ফিফা আসিয়ান কাপ: সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের পাকিস্তানের আকাশসীমায় বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত গাজায় ধ্বংসস্তূপ সরাতে এক দশক, নিচে চাপা হাজারো মানুষ মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের পর সীমিত পরিসরে টিকাদান শুরু বোয়িং ৭৩৭ ম্যাক্সে সফটওয়্যার ত্রুটি: ভারতের ৯৬ বিমানে ঝুঁকি সবাইকে রক্ষা করতেই সাইবার সুরক্ষা আইন করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার আইন নিপীড়নমূলক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিফা আসিয়ান কাপ: সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের

রিপোর্টার: / ৪ পঠিত
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফিফা আসিয়ান কাপের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর (সোমবার) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে এই দুই দল একে অপরের মুখোমুখি হয়। ম্যাচটিতে প্রথমার্ধের শেষ দিকে সিঙ্গাপুর জয়সূচক গোলটি আদায় করে নেয়।

ম্যাচের ৩৩তম মিনিটে সিঙ্গাপুর বক্সের ডান দিকে একটি ফ্রি-কিক পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান রায়ান স্টুয়ার্ট। পিছিয়ে পড়ার পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তনের অংশ হিসেবে ৫৭তম মিনিটে শেখ মোরছালিনকে তুলে নিয়ে মিনহাজুল করিমকে মাঠে নামান কোচ, তবে তাতেও ব্যবধান ঘুচেনি।

এই পরাজয়ের পর লাল-সবুজের প্রতিনিধিদের এখন চোখ গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে। আগামী পহেলা অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ