• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাতারে মুরগি ও কৃষিপণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নির্যাতিত মুসলিম সমাজের পাশে থাকার ঘোষণা: এরদোয়ান

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী

রিপোর্টার: / ১৭ পঠিত
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ চায়। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেছে, তার আওতায় বিরোধী দলগুলো লংমার্চসহ নানা কর্মসূচি পালন করছে। অথচ এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তিতে হামলা, ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো নাশকতা চালানো হচ্ছে। কিন্তু একই সঙ্গে বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ধ্বংস, রেলওয়ে স্টেশনে হামলা, গাড়িতে আগুন ও ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে।’’।

রাজনৈতিক নেতাদের বিভিন্ন মন্তব্যে পরাজিত শক্তি নতুন করে উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করে রিজভী বলেন, যারা অতীতে সাধারণ মানুষ, ছাত্র ও শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে কিংবা অগ্নিসংযোগের মতো অপরাধে যুক্ত ছিল, তাদের গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কোনো ধরনের বিভ্রান্তিতে না জড়িয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান। অন্য রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে তাদের বাধা না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পরাজিত শক্তিকে কোনোভাবেই রাজনৈতিক প্রশ্রয় বা আশকারা দেওয়া উচিত নয়।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে রিজভী বলেন, বর্তমান সরকারপ্রধান মাত্র ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নিউইয়র্কে গেছেন, যা আগের বড় বড় বহর নিয়ে যাওয়ার তুলনায় বেশ কম। জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গ টেনে তিনি জানান, প্রধানমন্ত্রী সেখানে অস্ত্র নয় বরং কূটনীতি, শিক্ষা ও শান্তির মাধ্যমেই পরিবর্তনের হাতিয়ার গড়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিশ্বের সব দেশের স্বাধীনতা এবং ফিলিস্তিনের জনগণের অধিকারের বিষয়েও প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রেখেছেন বলে তিনি উল্লেখ করেন। বিক্ষোভ সমাবেশে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ