• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,, বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শিগগিরই,,, সিআইএ–মোসাদ সমন্বয়ে তেহরানে হামলা: আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতাদের মৃত্যু দাবি,, কলাপাড়ায় চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, সহযোগীসহ আটক ৩,,, কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,,

মৃত প্রবাসীর স্ত্রীর টাকা আত্মসাতের অভিযোগ বামনায় চেয়ারম্যানের বিরুদ্ধে।

রিপোর্টার: / ৩৬৩ পঠিত
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

মোঃজুলহাস মিয়া বরগুনাঃ 
বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে মৃত প্রবাসীর স্ত্রীর টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী রুমা বেগম সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রুমার বাবা নুরুল ইসলাম, মা জাহানুর বেগম, প্রতিবন্ধি ছেলে ইব্রাহীম, রুমার মামা জাহাঙ্গীর আলম ও শাহিন।
লিখিত বক্তব্যে রুমা বেগম বলেন, আমার স্বামী মােঃ কালাম জোমাদ্দার ওমানে লেবার পদে কাজ করার সময় সড়ক দূর্ঘটনায় ২০১৭ সালে মৃত্যু বরণ করে। এই ঘটনায় ওই দেশে একটি মামলা হয়। মামলায় আসামী পক্ষ অব্যাহতি পাওয়ার আপােসের শর্তে কোর্টে আবেদন করেন। কোর্ট বাংলাদেশী ত্রিশ লাখ টাকা জরিমানা করে গাড়ীর মালিককে। ওই টাকার মূল দাবীদার আমি, আমার পুত্র মােঃ ইব্রাহিম এবং শাশুরী মরিয়ম। ওমানে মামলা পরিচালনা করেন আমার শাশুরীর ভগ্নিপতি স্বপন। আমার শাশুরীকে বিষয়টি স্বপন জানায়। আমার শাশুরী স্বপন ও স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান ষড়যন্ত্র করে ওমানে আসামীদের কাছে তথ্য দেয় মৃত কালামের স্ত্রী রুমা পুত্র সন্তান নিয়া অন্যত্র বিবাহ বসেছে। অথচ আমি বিবাহ বসিনি। আমার শাশুরী স্বপনের মাধ্যমে আসামীদের জানায় চেয়ারম্যান মিজানুর রহমানের একাউন্টে টাকা দিলে আমি পাব। ওমান থেকে ৩০ লাখ টাকা চেয়ারম্যানের একাউন্টে আসে। চেয়ারম্যান মিজানুর রহমান তৎকালিন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বামনা থানার ওসির নিকট স্বীকার টাকার কথা করেন। রুমা বলেন, ওমানে মামলা পরিচালনাকারী স্বপন পুলিশের নিকট জবানবন্দি দিয়েছেন ৩০ লাখ টাকা পেয়ে আমি লাশ দেশে আনাসহ বিভিন্ন খাতে খরচ বাদে ১৭ লাখ টাকা চেয়ারম্যান মিজানুর রহমানের একাউন্টে দেই। ওই টাকা চেয়ারম্যান বরগুনা ইসলামিয়া ব্যাংকে জমা রাখেন। রুমা বলেন, চেয়ারম্যান আমার শাশুরী মরিয়মকে কিছু টাকা দিয়ে বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন। আমার শাশুরী ওয়ারিশ হিসাবে পাবেন তিন লাখ টাকা। চেয়ারম্যান সেই তিন লাখ টাকা তাকে দিতে পারেন। বাকি ১৪ লাখ টাকার মালিক আমি ও আমার সন্তান। রুমার বাবা বলেন, আমি রিক্সা চালিয়ে মেয়ে নাতির পেটে ভাত দেই। চেয়ারম্যানের কাছে টাকা চাইলে সে পিস্তত বের করে আমাকে গুলি দিতে চায়। আমরা ডিসি এসপির কাছে অভিযোগ দিলেও কোন প্রতিকার পাইনি। আমরা গরীব মানুষ। আমরা খেতে পরতে পারি না। আমার মেয়ে টাকা পেলে প্রতিবন্ধি সন্তান নিয়ে কোন রকম বাঁচতে পারবে। এ ব্যাপারে চেয়ারম্যান মিজানুর রহমানকে ০১৭৭৪৯৫৪৬৫৪ নম্বরে একাধিকবার ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ