• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সীমিত আমদানি অনুমোদন দিচ্ছে সরকার,,,

রিপোর্টার: / ৮৪ পঠিত
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সীমিত আমদানি অনুমোদন দিচ্ছে সরকার

দেশের বাজারে লাগামহীনভাবে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজার সহনীয় রাখতে রোববার (৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপি-তে সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

এতে আরও জানানো হয়, গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, তারাই শুধুমাত্র পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। প্রত্যেক আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানির এই সীমিত কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাজারে পেঁয়াজের দাম হঠাৎই বৃদ্ধি পেয়েছে। রাজধানীতে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫০ টাকারও বেশি বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

সরকারের এই উদ্যোগে বাজারে পেঁয়াজের দামে স্বস্তি ফেরার আশায় রয়েছে সাধারণ ক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ