• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা সামনে রেখে ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি,,, কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক-চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপের আহ্বান,, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, ‘স্বাভাবিক প্রক্রিয়া’ বললেন অর্থমন্ত্রী,,, সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিকায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর,, জাতীয় প্রেসক্লাবে নতুন সরকারের ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,,

ঈদযাত্রা সামনে রেখে ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি,,,

রিপোর্টার: / ২২ পঠিত
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ঈদযাত্রা সামনে রেখে ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক |

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বড় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি চলবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে।

রেলওয়ে সূত্র জানায়, নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে চট্টগ্রাম–চাঁদপুর, ঢাকা–দেওয়ানগঞ্জ, ভৈরববাজার–কিশোরগঞ্জ, ময়মনসিংহ–কিশোরগঞ্জ এবং জয়দেবপুর–পার্বতীপুর রুটে। ঈদের পর পার্বতীপুর স্পেশাল ট্রেনের সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং অগ্রিম ও ফিরতি টিকিট রিফান্ডযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টারে পাওয়া যাবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধও বাতিল করা হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ রাখতে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা মোতায়েন, রেলপথে পেট্রোলিং, কোচ ও ইঞ্জিন পরিদর্শন এবং জরুরি পরিস্থিতির জন্য রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে। গুরুত্বপূর্ণ সময়ে কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য গুডস ট্রেন চলাচলও সীমিত করা হবে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, টিকিট বিক্রির নামে কোনো ভুয়া লিংক বা অফার দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঈদের ১০ দিন আগে ও পরে ট্রেনে সেলুনকার সংযোজন বন্ধ থাকবে। এছাড়া ঢাকাগামী কয়েকটি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। যাত্রীচাহিদা বিবেচনায় অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থাও রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ