• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা,,,

রিপোর্টার: / ১২২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা

মিয়ানমারের সাগাইং অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তার কম্পন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৭ সেকেন্ড থেকে ১০টা ৫৪ মিনিটের মধ্যে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট VolcanoDiscovery জানায়, বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে মিয়ানমারের সাগাইং অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

ইএমএসসি আরও জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থল ছিল সাগাইং অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

রাজধানীর বনশ্রী, সবুজবাগ, মগবাজার ও মালিবাগ এলাকায় বসবাসকারীরা কম্পন অনুভবের কথা জানিয়েছেন। এছাড়া সিলেট থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। হঠাৎ কম্পনে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

পরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর সহকারী পরিচালক ফারজানা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ