• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত…..

রিপোর্টার: / ১২৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে
সভায় আগামী ২৫ গণহত্যা দিবসের কর্মসূচি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতির বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা জামাায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল আজাদ, প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল দশটায়ডাকবাংলা মোড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সকাল ৭ টায় উপজেলা সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গণ বিজয়স্তম্ভ পুষ্পমাল্যা করা হবে।এছাড়া মহৎপুরে সরকারি গোরস্থানে শহীদের কবর জিয়ারত,সকাল ন টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন মার্চপাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড , পুলিশ, আনসার, ভিডিপি বাহিনীর মাঠপার্স কুসকাওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে।পরে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান,দুপুরে হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাওয়ার পরিবেশন, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা। বিকালে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল খেলা, ও উপজেলা লেডিস ক্লাবের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ