• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান, ছারছীনার পীর ছাহেবের বক্তব্য

রিপোর্টার: / ১০৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান, ছারছীনার পীর ছাহেবের বক্তব্য

সংবাদ:
দীন-ইসলামের স্বার্থে বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলমানদের ওপর নানা সংকট বিরাজ করছে এবং বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ ভূমিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুময়া এক মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পীর ছাহেব বলেন, মুসলিম উম্মাহর শক্তি শুধু বাহ্যিক নয়, বরং ঈমান, ধৈর্য ও দোয়ার মধ্যেও নিহিত। তিনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানান এবং মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা ধর্মীয় ও রাজনৈতিক নানা ইস্যুকে কেন্দ্র করে বিস্তৃত হচ্ছে। এ প্রেক্ষাপটে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, চলতি বছর রমজান মাসে ছারছীনা দরবার শরীফে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলকে ঘিরে দেশের অন্যতম বৃহৎ ইফতার আয়োজন ও খতম তারাবীহ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব জিকিরের তা’লীম প্রদান করা হচ্ছে এবং দেশবরেণ্য আলেমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন।

মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়ার মুদীর মাওলানা মাহমুদুল মুনীর হামীম, মুফতী মাওলানা মো. হায়দার হুসাইন এবং ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. সিরাজুম মুনীর তাওহীদ প্রমুখ।

এছাড়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, এনএসআইর বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক আবু জাফর ইকবাল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মানিকুজ্জামানসহ অনেকে।

শনিবার বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ