• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

তেলের সংকট নয়, ‘প্যানিক বায়িং’ই বাজার অস্থিরতার মূল কারণ: তথ্য উপদেষ্টা

রিপোর্টার: / ১০৯ পঠিত
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

তেলের সংকট নয়, ‘প্যানিক বায়িং’ই বাজার অস্থিরতার মূল কারণ: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
দেশে জ্বালানি তেলের বড় কোনো সংকট নেই; বরং অতিরিক্ত কেনাকাটা (প্যানিক বায়িং) এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতের কারণেই বাজারে কৃত্রিম চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী।

উপদেষ্টা জানান, বিভিন্ন পেট্রোল পাম্পে সরবরাহের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের তুলনায় চলতি এপ্রিলের প্রথম ১৯ দিনেই উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি রাজধানীর পিডব্লিউডি স্পোর্টস ক্লাব পাম্প, সততা ফিলিং স্টেশন (তেজগাঁও) এবং পূর্বাচল ট্রেডার্সের তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, “সরবরাহে বড় কোনো ঘাটতি নেই। নতুন জ্বালানি নিয়ে জাহাজ আসছে। কিন্তু প্যানিক বায়িংয়ের কারণে চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ডিজেল ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন, অকটেন ২৭ হাজার ৬০২ মেট্রিক টন, পেট্রোল ১ লাখ ৮৪ হাজার ৫৪ মেট্রিক টন এবং জেট ফুয়েল ২১ হাজার ৩৮২ মেট্রিক টন মজুত রয়েছে।

চাহিদা মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর অধীন কোম্পানিগুলোকে ২০ এপ্রিল থেকে বাড়তি হারে জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে।

অবৈধ মজুতবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান, ১৯ এপ্রিল পর্যন্ত ৫৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৭টি মামলায় মোট ১ কোটি ৭২ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে এবং ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ৫ লাখ ৬২ হাজার লিটারের বেশি জ্বালানি উদ্ধার করা হয়েছে।

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের কার্যক্রমও সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে মোটরসাইকেল চালকরা এতে নিবন্ধন করতে পারছেন। ইতোমধ্যে নিবন্ধনের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

গণপরিবহনের ভাড়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার ভোক্তা ও পরিবহন মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় কাজ করছে। ভাড়া বৃদ্ধি পেলে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়তে পারে—এ বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

এছাড়া ব্রিফিংয়ে সরকারের অন্যান্য উন্নয়ন কার্যক্রমের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালু, হাওর অঞ্চলে ওয়াইফাই হটস্পট স্থাপন, ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার নিষিদ্ধকরণ এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের উদ্যোগ উল্লেখযোগ্য।

স্বাস্থ্যখাতে হামের টিকাদান কর্মসূচি জোরদার এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তথ্য উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ