• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চারজনের মৃত্যু মানিকগঞ্জে এক পরিবারের তিনজনের মর্মান্তিক ঘটনা স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডসে কাতার এয়ারওয়েজের চার শিরোপা জয় নিখোঁজের একদিন পর কোটবাড়ির জঙ্গল থেকে কিশোরের মৃত অবস্থায় বৈশ্বিক আর্থিক কাঠামোর আমূল সংস্কার জরুরি: ড. তিতুমীর নতুন তথ্য: সৌদি আরবে হুথি হামলার কঠোর নিন্দা জানাল ১৭ বছরে খাতায় কিছু না লিখলেও পাস করানো হতো এশিয়ান গেমস টর্চ রিলেতে শেখ জোয়ান একাত্তরের ভূমিকা নিয়ে রাজ্জাকের সেই স্টেটমেন্টের গুরুত্ব তুলে ধরলেন অনলাইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ: প্রতিকারের দাবি*

জামায়াত ‘স্থিতিশীলতা নষ্টে সক্রিয়’, অভিযোগ ফখরুলের; মে দিবসে বড় সমাবেশের ঘোষণা

রিপোর্টার: / ৮৫ পঠিত
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জামায়াত ‘স্থিতিশীলতা নষ্টে সক্রিয়’, অভিযোগ ফখরুলের; মে দিবসে বড় সমাবেশের ঘোষণা

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে নির্বাচনপূর্ব সময় থেকেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

শনিবার রাজধানীর নয়াপল্টনে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি ঘিরে উত্তেজনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। “একটি অশুভ শক্তি ৫ আগস্টের বিজয়কে নস্যাৎ করতে চায়,”—মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দাবি করেন, দীর্ঘ সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে এবং সেই প্রক্রিয়া দেশি-বিদেশি মহলে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে ‘নির্বাচনে ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে—এমন অভিযোগের তীব্র নিন্দা জানান তিনি। তার মতে, এ ধরনের বক্তব্য বিভ্রান্তিকর এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট করতে একটি পক্ষ ধারাবাহিকভাবে অপচেষ্টা চালাচ্ছে। “দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না—তা দেশবাসীকেই ভেবে দেখতে হবে,”—যোগ করেন তিনি।

এ সময় মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বড় সমাবেশের ঘোষণা দেন মহাসচিব। তিনি জানান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পাশাপাশি সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নির্দেশও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ