• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

রিপোর্টার: / ১৮ পঠিত
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, ভারত সফর নিয়ে চলছে আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতিসংঘ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

শনিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারত সফর নিয়ে চলছে আলোচনা

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নানা সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি সংকট সমাধানে গুরুত্ব

জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতের দিকে তাকালেই অতীতের দুর্নীতির চিত্র বোঝা যায়। বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তি নিয়ে আলোচনা

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।

তিনি বলেন, বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশের যেখানে যুক্ত হওয়া প্রয়োজন, সেখানেই যুক্ত হওয়া হবে।

প্রয়োজন হলে আরও বোয়িং কেনা হবে

বাংলাদেশের বিমান পরিবহন খাতে প্রয়োজন অনুযায়ী আরও বোয়িং উড়োজাহাজ কেনার সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বোয়িং কেনার জন্য কেউ বাংলাদেশকে চাপ দিচ্ছে না। দেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে।

মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে সরকারের উদ্যোগ

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির বিষয়ে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে দেশটিতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে।

তিনি জানান, ধাপে ধাপে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ