• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

গণতন্ত্র রক্ষায় স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই: আইনমন্ত্রী

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গণতন্ত্র রক্ষায় স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই: আইনমন্ত্রী

গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, একটি স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যমই সুস্থ গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করে।

শনিবার রাজধানীতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতীতে গণমাধ্যম যেভাবে হামলা ও চাপের মুখে পড়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে সংবাদমাধ্যম কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবে।

আইনমন্ত্রী জোর দিয়ে বলেন, “আমরা চাই বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথে এগিয়ে যাক এবং এ ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হোক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ