• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় বিচার দাবি, সরকারের সর্বাত্মক সহায়তার আশ্বাস

রিপোর্টার: / ১০৯ পঠিত
আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় বিচার দাবি, সরকারের সর্বাত্মক সহায়তার আশ্বাস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একজন তরুণ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে অপরজনের মরদেহ এখনো পাওয়া যায়নি।”

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। তিনি দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে আনা হবে এবং এ বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনবে।

অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করছে দেশের জাহাজগুলো, বিশেষ করে এমভি বাংলার জয়যাত্রা, নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে।

এছাড়া সাম্প্রতিক আফ্রিকা সফরের প্রসঙ্গ তুলে তিনি জানান, ভবিষ্যতে সেনেগাল ও অ্যাঙ্গোলা-র সঙ্গে জ্বালানি সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ